ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন বন্দিদের জন্য

2026-03-16T12:50:05+00:00
2026-03-16T12:50:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম 
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন বন্দিদের জন্য আলাদা মেনু নির্ধারণ করা হয়েছে, যাতে তারাও উৎসবের আমেজ অনুভব করতে পারেন।

রোববার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের দিন সকাল, দুপুর ও রাত- তিন বেলায় বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সকালের নাশতায় থাকবে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি।
আরও পড়ুন

দুপুরের খাবারের তালিকায় রাখা হয়েছে সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, পানি এবং সুপারি। অন্য ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া রাতের খাবারে বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম এবং রুই মাছ ভাজা।

কারা কর্তৃপক্ষ বলছে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে প্রতি বছরই বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে কারাগারে থাকা মানুষগুলোর মধ্যেও উৎসবের অনুভূতি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   ঈদ  কারাগার  বন্দি  খাবার  ব্যবস্থা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: