পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক

2026-03-16T14:02:57+00:00
2026-03-16T14:02:57+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:০২ পিএম 
সরে দাঁড়ালেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ কারণে মানবিক ও স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় তাকে দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ গত বছরের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে অসুস্থতার কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

দীর্ঘ একাডেমিক জীবনে তিনি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন তিনি। পরবর্তীতে বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর পাশাপাশি ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

উচ্চশিক্ষা প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদের পদত্যাগে শিক্ষা অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এএডি/
  বিষয়:   পদত্যাগ  ইউজিসি  চেয়ারম্যান  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: