পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে নতুন নেতৃত্ব আনতে বড় ধরনের রদবদল করেছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ

2026-03-16T14:18:31+00:00
2026-03-16T14:18:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম 
বাংলাদেশ পুলিশ। প্রতীকী ছবি
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে নতুন নেতৃত্ব আনতে বড় ধরনের রদবদল করেছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই তাদের নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   র‍্যাব  সিআইডি  এসবি  নেতৃত্ব  পুলিশ  রদবদল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: