সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি

2026-03-16T14:35:58+00:00
2026-03-16T14:35:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম 
সরে দাঁড়ালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। ছবি : সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ব্যক্তিগত কারণ এবং বয়সজনিত বিষয় বিবেচনায় তিনি আর দায়িত্ব পালন করতে চান না।

তিনি জানান, দীর্ঘ কর্মজীবনের পর অবসর জীবনের সময়টুকু স্বস্তিতে কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সরকারের সাবেক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর আর্থিক সংকটে পড়া কয়েকটি ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন এই ব্যাংকটি গঠন করা হয়। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।

নতুন এই ব্যাংকটি প্রায় ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে কার্যক্রম শুরু করে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এছাড়া আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে আরও প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রায় ৭৮ লাখ আমানতকারীর সুরক্ষার জন্য আমানত বিমা তহবিল থেকে প্রতিজনকে দুই লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

এএডি/


  বিষয়:   সম্মিলিত  ইসলামী ব্যাংক  চেয়ারম্যান  পদত্যাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: