কমলাপুরে উপচে পড়া ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়েছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল ফিতরের ছুটি শুরু হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেনগুলোতে ছিল যাত্রীদের তীব্র

2026-03-17T11:12:10+00:00
2026-03-17T11:12:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদযাত্রা শুরু
কমলাপুরে উপচে পড়া ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়েছে ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১২ এএম 
কমলাপুরে উপচে পড়া ভিড়। ছবি : সময়ের আলো
ঈদুল ফিতরের ছুটি শুরু হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেনগুলোতে ছিল যাত্রীদের তীব্র চাপ।

মঙ্গলবার (১৭ মার্চ) ছুটির প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

বিশেষ করে উত্তরবঙ্গমুখী ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা ছিল সবচেয়ে বেশি। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই কাঙ্ক্ষিত আসন দখলে যাত্রীদের মধ্যে তৈরি হয় তাড়াহুড়া। অনেককে দাঁড়িয়ে কিংবা গাদাগাদি করে যাত্রা করতে দেখা গেছে। এমনকি বেশ কিছু যাত্রীকে ট্রেনের ছাদেও উঠতে দেখা যায়।

তবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় কিছুটা কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারপরও প্রায় প্রতিটি ট্রেনেই অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু হয়েছে।
আরও পড়ুন

রংপুরগামী এক যাত্রী রফিক জানান, স্টেশনে এসে তিনি বিপুল সংখ্যক যাত্রীর ভিড় দেখতে পান। তার ভাষায়, সবাই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। মানুষের ভিড় বেশি হলেও উৎসবের আবহে বিষয়টি ভালো লাগছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে সরকারি চাকরিজীবী রবিউল বলেন, পরিবারের সদস্যদের আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তিনি। এখন নিজেও রওনা দিচ্ছেন। তবে স্টেশনে এত ভিড় দেখে ট্রেনে উঠতে পারবেন কি না, সে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যেতে দেখে স্বস্তি প্রকাশ করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়া মঙ্গলবার কমলাপুর স্টেশন থেকে প্রায় সব ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় না হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ঈদ সামনে রেখে আগামী কয়েক দিন রাজধানীর রেলস্টেশনগুলোতে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   কমলাপুর  যাত্রী  ট্রেন  ঈদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: