খামেনি মারা গেলেও কীভাবে রক্ষা পান মোজতবা, অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ইরানের ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দেওয়া সাম্প্রতিক হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে দাবি করা হয়েছে,

2026-03-17T14:22:42+00:00
2026-03-17T14:22:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
খামেনি মারা গেলেও কীভাবে রক্ষা পান মোজতবা, অডিও ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ২:২২ পিএম
ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি। ছবি : দ্য টেলিগ্রাফ
ইরানের ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দেওয়া সাম্প্রতিক হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে দাবি করা হয়েছে, হামলার কয়েক মিনিট আগে বাসভবন থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান দেশটির বর্তমান শীর্ষ নেতা মোজতবা খামেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা ওই অডিওতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল হামলার সময় মোজতবা বাসভবনের বাইরে ছিলেন। ফলে সরাসরি আঘাতের মুখে পড়েননি তিনি। অডিওটি আলি খামেনির দফতরের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনির বক্তব্য বলে দাবি করা হচ্ছে, যা ১২ মার্চ তেহরানে এক অভ্যন্তরীণ বৈঠকে দেওয়া হয়েছিল। সেখানে তিনি হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

বক্তব্য অনুযায়ী, হামলায় মোজতবা খামেনি সামান্য আহত হলেও তার পরিবারের সদস্যরা মারাত্মক ক্ষতির শিকার হন। তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের সন্তানও প্রাণ হারান বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার তীব্রতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে হোসেইনি জানান, মিসাইলের আঘাতে আশপাশের ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খামেনির আত্মীয়স্বজনদের বাড়িতেও আঘাত হানে মিসাইল, যেখানে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।
আরও পড়ুন

ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি মোহাম্মদ শিরাজির মৃত্যুর বর্ণনাও ওই অডিওতে উঠে এসেছে। দাবি করা হয়, তিনি হামলায় সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যান, যা হামলার তীব্রতা সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই ফাঁস হওয়া তথ্য এমন সময় সামনে এলো, যখন মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক পর্যায়েও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সূত্রের দাবি, ইরানের পূর্বতন সর্বোচ্চ নেতা আলি খামেনি তার ছেলেকে উত্তরসূরি হিসেবে খুব একটা উপযুক্ত মনে করতেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, ইরানের নেতৃত্ব কাঠামো এখন বড় ধরনের সংকটের মুখে রয়েছে।

সব মিলিয়ে, ফাঁস হওয়া এই অডিও ইরানের ক্ষমতার ভেতরের চিত্র এবং সাম্প্রতিক হামলার ভয়াবহতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এএডি/


  বিষয়:   মিসাইল হামলা  মোজতবা  ফাঁস  অডিও  ভয়াবহ  বর্ণনা  খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: