মেহেরপুরে পুকুরে ডুবে ২ শিশুর প্রাণহানি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদিব হোসেন (৩.৫) ও ইউসুব আলী (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ)

2026-03-17T15:01:04+00:00
2026-03-17T16:43:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরে পুকুরে ডুবে ২ শিশুর প্রাণহানি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৪:৪৩ পিএম
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদিব হোসেন (৩.৫) ও ইউসুব আলী (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের আব্বাস আলীর পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলী ছেলে এবং ইউসুব একই আকাশ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এফআর


  বিষয়:   মেহেরপুরে  পুকুর  ডুবে  শিশু  প্রাণহানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: