পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয় ষাঁড় জব্দ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় ষাঁড় গরু জব্দ করেছে বিজিবি। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।মঙ্গলবার

2026-03-17T15:42:00+00:00
2026-03-17T15:42:00+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয় ষাঁড় জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম 
পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয় ষাঁড় জব্দ। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় ষাঁড় গরু জব্দ করেছে বিজিবি। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, এদিন সকালে নীলফামারী ব্যাটালিয়নের অধীন মাগুরমারী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে গরুগুলো আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযান চলাকালে, সীমান্ত পিলার ৭৪২/১৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাহারপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় ষাঁড় গরু পাওয়া যায়। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

এফআর
  বিষয়:   পঞ্চগড়  সীমান্ত  ভারতীয়  ষাঁড়  জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: