বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী আনুশকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখা দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী আনুশকা শেঠি আবারও আলোচনায়- তবে এবার তার ক্যারিয়ার নয়,

2026-03-17T15:31:10+00:00
2026-03-17T15:31:10+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী আনুশকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম 
অভিনেত্রী আনুশকা শেঠি। ছবি : ফেসবুক
দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখা দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী আনুশকা শেঠি আবারও আলোচনায়- তবে এবার তার ক্যারিয়ার নয়, সম্ভাব্য বিয়ে ঘিরে। নতুন করে ছড়ানো খবরে ইঙ্গিত মিলছে, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবার-পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তা বিয়েতে গড়াতে পারে। ইতোমধ্যে দুই পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে, সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

Advertisement
চলচ্চিত্র জগতে নিজের কাজ দিয়ে বরাবরই আলোচিত থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই সংযত আনুশকা শেঠি। ফলে তার জীবনের এমন কোনো খবর সামনে এলেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি- সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন

এর আগে বাহুবলি ও বাহুবলি ২-এ অভিনয়ের পর সহশিল্পী প্রভাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। তবে দুজনেই সেই সময় বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন এবং নিজেদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেই উল্লেখ করেন। বর্তমানে ৪০-এর কোঠায় থাকা এই অভিনেত্রী এখনো বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পারিবারিক সম্মতিতেই তিনি এবার ব্যক্তিগত জীবনে স্থির হওয়ার সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার পর নতুন প্রজেক্ট নিয়েও কাজ চলছে। ফলে ব্যক্তিগত ও পেশাগত-দুই ক্ষেত্রেই নতুন অধ্যায়ের সম্ভাবনায় রয়েছেন জনপ্রিয় এই তারকা।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  আনুশকা শেঠি  জীবন  বিয়ে  আনুশকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: