অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে

2026-10-18T21:37:59+00:00
2026-10-18T21:37:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী এ গুলি চালায়। এতে টাইগার শ্রফ অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আহত টাইগারের গাড়িচালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের দলের পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার ঠিক আছেন।’

এ ঘটনায় মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার শ্রফ পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, জুহু থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার তদন্ত চলছে। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


এদিকে, এ ঘটনার দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি বিবৃতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সালমান খানের সঙ্গে টাইগার শ্রফের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের নজির নেই। তবে বলিউডে টাইগারের অভিষেকের পেছনে সালমানের ভূমিকা ছিল বলে জানা যায়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অভিনেতা  টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: