হলিউডে ‘আরব্য রজনি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মধ্যপ্রাচ্যের অমর লোককাহিনি ‘আরব্য রজনি’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ ‘অ্যারাবিয়ান নাইটস’। ‘স্পার্টাকাস’, ‘ভাইকিংস’-এর মতো তুমুল

2026-10-19T04:41:10+00:00
2026-10-19T04:41:10+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হলিউডে ‘আরব্য রজনি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪১ এএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অমর লোককাহিনি ‘আরব্য রজনি’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ ‘অ্যারাবিয়ান নাইটস’। ‘স্পার্টাকাস’, ‘ভাইকিংস’-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজের নির্মাতারা মিলে এটি তৈরি করছেন। এই মেগা প্রজেক্টটির দায়িত্বে রয়েছে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ভেরিটাস এন্টারটেইনমেন্ট।

নতুন এ সিরিজে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন আনা হয়েছে। কোনো নির্দিষ্ট গল্প অনুসরণ না করে এতে আরব্য রজনির অন্যতম জনপ্রিয় চরিত্র দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন, বুদ্ধিমান আলীবাবাকে একই গল্পে নিয়ে আসা হচ্ছে। তারা শাহেরজাদের সঙ্গে মিলে এক অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করবে।

এই শ্বাসরুদ্ধকর বাস্তব অভিজ্ঞতাই শাহেরজাদকে পরিণত করে সর্বকালের সেরা গল্পকারে। এসব ঘটনা পরবর্তীকালে রূপ নেয় কিংবদন্তি রূপকথায়, যা আজও মানুষকে মুগ্ধ, অনুপ্রাণিত করে চলেছে। এককথায় এটি শুধু ফ্যান্টাসি গল্প নয়, বরং কীভাবে আরব্য রজনির মতো অমর সাহিত্যের জন্ম হলো, তারও কাল্পনিক আখ্যান।

সিরিজটির চিত্রনাট্য লিখছেন কামরান পাশা। তার সঙ্গে আরও রয়েছেন ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ‘ভাইকিংস’, ‘দ্য মর্নিং শো’, ‘দ্য সিজন’, ‘দ্য মসকিউটো কোস্ট’সহ অনেক জনপ্রিয় সিরিজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

চিত্রনাট্যকার কামরান পাশা বলেন, ‘এই সিরিজের মাধ্যমে আমরা এমন কিছু করার সুযোগ পেয়েছি, যা হলিউড আগে কখনো করেনি।’

চিত্রনাট্যকার স্টিভেন বলেন, ‘আধুনিক দর্শকদের কাছে আরব্য রজনির গল্পগুলো তুলে ধরার এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। কামরান পাশা গল্পটিকে এমন ভিন্ন রূপ দিয়েছেন, যা একে আরও রোমাঞ্চকর করে তুলেছে।’ সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বরে বাহরাইনে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সার্বিক সহায়তা করবে বাহরাইন সরকার।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   হলিউড  আরব্য রজনি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: