যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে অবস্থান করা এই

2026-10-18T16:55:36+00:00
2026-10-18T16:56:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৪:৫৬ পিএম
মৌসুমী। ছবি : সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে অবস্থান করা এই অভিনেত্রী শনিবার (১৭ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই সুখবরটি জানান। 


যুক্তরাষ্ট্রে একমাত্র মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন চিত্রনায়িকা মৌসুমী। এতদিন দেশটিতে বসবাস করলেও স্থায়ীভাবে থাকার অনুমতি পাননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ায় দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেলেন এই অভিনেত্রী।


প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তিনি ‘মেহের নিগার’ চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   যুক্তরাষ্ট্র  গ্রিন কার্ড  চিত্রনায়িকা  মৌসুমী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: