মার্কিন রণতরীতে চরম দুর্ভোগে নাবিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর আধুনিকতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দেওয়া গেলেও এর প্রভাব এখনো কাটেনি। দীর্ঘ সময়

2026-03-17T16:01:13+00:00
2026-03-17T16:01:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আগুন নেভালেও সংকট কাটেনি
মার্কিন রণতরীতে চরম দুর্ভোগে নাবিকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম 
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ছবি : সংগৃহীত
মার্কিন নৌবাহিনীর আধুনিকতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দেওয়া গেলেও এর প্রভাব এখনো কাটেনি। দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা আগুনের কারণে জাহাজে অবস্থানরত নাবিকদের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্যা নিউ ওয়ার্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, গত সপ্তাহে জাহাজটির লন্ড্রি সেকশনে লাগা আগুন প্রায় ৩০ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। এতে ধোঁয়ার কারণে কয়েক ডজন সেনাসদস্য শ্বাসকষ্টে ভুগছেন।

যদিও শুরুতে মার্কিন নৌবাহিনী জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো শত্রু হামলার ফল নয়, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। জাহাজে থাকা হাজারো ক্রুর জন্য তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।
আরও পড়ুন

বিশেষ করে, অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৬০০ নাবিক তাদের নির্ধারিত শয্যা হারিয়েছেন। ফলে তারা এখন ডাইনিং এরিয়া কিংবা জাহাজের মেঝেতে ঘুমাতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে লন্ড্রি সিস্টেম অচল হয়ে পড়ায় দৈনন্দিন প্রয়োজনীয় কাজও ব্যাহত হচ্ছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজটি এমনিতেই দীর্ঘ সময় ধরে সমুদ্রে রয়েছে। প্রায় ১০ মাসের টানা মিশনে নানা যান্ত্রিক সমস্যাও আগে থেকেই ভুগছিল জাহাজটি- বিশেষ করে প্লাম্বিং বা শৌচাগার সংক্রান্ত ত্রুটি।

যুক্তরাষ্ট্রের নেভি জানিয়েছে, যুদ্ধ পরিচালনায় জাহাজটির সক্ষমতা অক্ষুণ্ণ থাকলেও ভেতরের মানবিক পরিস্থিতি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি বর্তমান মোতায়েন নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত থাকে, তবে এটি হবে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম সমুদ্র মিশনের একটি।

এএডি/


  বিষয়:   মার্কিন  রণতরী  নাবিক  আগুন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: