ঢাবির নতুন ভিসি নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ

2026-03-17T17:00:00+00:00
2026-03-17T17:00:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাবির নতুন ভিসি নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরপর মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এদিকে, পৃথক প্রজ্ঞাপনে গত মাসে পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। 

ভিসি নিয়োগ নিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো। 


শর্তের মধ্যে রয়েছে, এ নিয়োগ উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়। 

এদিকে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। 

চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে তার মূল পদ অধ্যাপক (গ্রেড-১), উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমোদন প্রদান করা হলো। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ঢাবি  নতুন ভিসি  নিয়োগ  প্রজ্ঞাপন জারি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: