ভিডিও ভাইরাল হওয়ার পর হাতিয়ার ইউএনও ওএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)

2026-03-17T21:29:35+00:00
2026-03-17T21:29:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ভিডিও ভাইরাল হওয়ার পর হাতিয়ার ইউএনও ওএসডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম 
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে আদেশ জারি করে। 


এর আগে সোমবার এক নারীর সঙ্গে আলাউদ্দিনের অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্টও করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন। তবে স্থানীয় সাংবাদিকদের কাছে আলাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানি করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। 

কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভিডিও ভাইরাল  হাতিয়ার ইউএনও  ওএসডি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: