বিএনপির ভয়ে শেখ মুজিবের জন্মদিনের কেক রেখে পালালেন আ. লীগ নেতাকর্মীরা

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার সময় মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি

2026-03-18T04:32:15+00:00
2026-03-18T04:32:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির ভয়ে শেখ মুজিবের জন্মদিনের কেক রেখে পালালেন আ. লীগ নেতাকর্মীরা
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৩২ এএম 
শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার। ছবি : সংগৃহীত
বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার সময় মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে কেক রেখে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।


২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, মোল্লা বাড়ির সামনের সড়কে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমান রহমানের জন্মদিন উদযাপনে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়।

তিনি জানান, খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিএনপি  ভয়  আ. লীগ  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: