বিশ্বকাপে না খেলার তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নানা নাটকীয়তা, বিতর্ক আর কূটনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় বিস্ময়

2026-03-18T06:34:47+00:00
2026-03-18T06:34:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে না খেলার তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩৪ এএম 
সংগৃহীত ছবি
নানা নাটকীয়তা, বিতর্ক আর কূটনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল বাংলাদেশের অনুপস্থিতি। 

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশ কেন অংশ নিল না, সেই প্রশ্ন এখনও ঘুরছে ক্রীড়াঙ্গনে। এই রহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ ছিল না; এর পেছনে ক্রীড়া কূটনীতির ব্যর্থতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এজন্য শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।

এরই মধ্যে বিসিবির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি গঠনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মাঝেই বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানের নতুন উদ্যোগ নিল ক্রীড়া মন্ত্রণালয়।

মিরপুরের বাংলা স্কুলে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি।

 কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এবং আমি আশা করি এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব। আমি পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব।’

বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার পেছনে বড় কারণ ছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। সেই ইস্যুতে ভারত সফরে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই বোর্ড এই অবস্থান নেয়। সে সময় নিয়মিত গণমাধ্যমে বক্তব্য দেওয়া এবং সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমে সিদ্ধান্ত জানানোর ঘটনাও আলোচনায় ছিল।


পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। কিন্তু লজিস্টিকস সমস্যার কথা জানিয়ে সেই প্রস্তাবে রাজি হয়নি আইসিসি। আইসিসির প্রতিনিধিরা ভার্চুয়ালি এবং সরাসরি বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে বৈঠকও করেন। 

তারা বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপে অংশ নেওয়ার অনুরোধ জানান। তবু অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শুরু থেকেই বিশ্বকাপে অংশ না নেওয়ার সমালোচনা করে আসছিল। ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের অবস্থান তুলে ধরেছে।

এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ইতিমধ্যেই আমাদের ‘কোয়াব’ সভাপতি মিঠুনের নেতৃত্বে একটি ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আশ্বস্ত করেছি যে ঈদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব।

অন্যদিকে বিসিবির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগের তদন্তও চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। 

তদন্ত কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবে এবং আইসিসির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল হক, ‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এবং এটি আপনারা সবাই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে।

‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেব।’ যোগ করেন আমিনুল হক।

সময়ের আলো/এআর 


  বিষয়:   বিশ্বকাপ  ক্রীড়া  মন্ত্রণালয় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: