নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের ৪ জেলেকে নৌকাসহ মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর

2026-03-18T12:08:23+00:00
2026-03-18T12:08:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম 
শাহপরীর দ্বীপ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফের ৪ জেলেকে নৌকাসহ মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

নিখোঁজ চার জেলের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।

শাহ পরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, শনিবার সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। 

এ ঘটনায় ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানাতে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, তিনি খোঁজখবর নিচ্ছেন।

এফআর
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  নাফ নদী  জেলে  আরাকান আর্মি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: