আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার ও তার দেড় বছর বয়সি মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এদিকে মরদেহ উদ্ধারের

2026-03-18T11:58:48+00:00
2026-03-18T11:58:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:৫৮ এএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার ও তার দেড় বছর বয়সি মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড— এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 

মঙ্গলবার (১৭মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

নিহত সুমি আক্তারের স্বামী মোহাম্মদ মিজান। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় বলে জানা গেছে।


আরও পড়ুন

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। সুমির বড় বোন বেবি আক্তার দাবি করেন, আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল। 

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, নিহতের স্বামী আমাকে ফোন করে জানায়, তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিই।

 এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  আনোয়ারা  মা  মেয়ে  ঝুলন্ত  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: