প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার মন্ত্রণালয় বা বিভাগের সংসদ-সংক্রান্ত কাজ কে করবেন, তা নির্ধারণ করে প্রজ্ঞাপন

2026-03-18T17:53:42+00:00
2026-03-18T17:53:42+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার মন্ত্রণালয় বা বিভাগের সংসদ-সংক্রান্ত কাজ কে করবেন, তা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

Advertisement
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদ বিষয়ক কার্যাবলি নির্ধারিত তালিকা অনুযায়ী সম্পাদিত হবে। অর্থাৎ, সংসদে প্রশ্নোত্তর, প্রস্তাব, বিল বা অন্য সংসদ-সংক্রান্ত কার্যক্রমের সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপস্থিত না থাকলে তার পক্ষে নির্ধারিত বিকল্প মন্ত্রী বা প্রতিমন্ত্রী কাজ করবেন। প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অধীন দফতরগুলোর বিকল্প দায়িত্ব আলাদা করে বলা হয়েছে। 


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদ-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া, রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনুপস্থিত থাকলে সেই সংসদীয় কাজ করবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজ করবেন, আর বিশেষ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রশ্নোত্তর ও সংসদ-সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারবেন। 

প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যুগপৎ অনুপস্থিত থাকলে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আর তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদ সম্পর্কিত কার্যাবলি সম্পাদন করবেন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় কোনো মন্ত্রী বিদেশ সফরে, অসুস্থতা বা অন্য কারণে অনুপস্থিত থাকলে সংসদের কার্যক্রম সচল রাখতে তার মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর, বিল, প্রস্তাব ও অন্যান্য কাজের জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনে সেই ব্যবস্থাকেই একসঙ্গে সাজিয়ে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সংসদে কার পক্ষে কে কথা বলবেন, কোন মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দেবেন, আর কোন মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্ব কে পালন করবেন সে বিষয়ে স্পষ্ট করা হয়। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে  সংসদে দায়িত্বে থাকবেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: