ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাস

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত নিয়ন্ত্রণ

2026-03-18T17:35:54+00:00
2026-03-18T17:35:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ। বুধবার (১৮ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত  ২৪ ঘন্টা ৭ দিন এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।  নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নাম্বার হচ্ছে-দেশে থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ (টোল ফ্রি)। 


বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত ২৪ ঘন্টা ৭ দিন এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে ৩ শিফ্টে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন,ঢাকা এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইং-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। 

উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে গত ১০ মার্চ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঈদের ছুটি  চালু থাকবে  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়  নিয়ন্ত্রণ কক্ষ 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: