দ. কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।সপ্তমবারের মতো ফাইনালে

2026-03-18T17:54:30+00:00
2026-03-18T17:54:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
দ. কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান। প্রথম চার ফাইনালে হেরে যাওয়া পূর্ব এশিয়ার দেশটি সর্বশেষ দুবার শিরোপা জিতেছিল।

এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২–১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ জাপান–অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। 

২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান।


ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা জাপান আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন।

জাপান তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে সাকি কুমাগাইয়ের সৌজন্যে। 

র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৩–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করে (কাং–চায়ে রিম)। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪–১ বানিয়ে ফেলেন।

সময়ের আলো/এআর 



  বিষয়:   দ. কোরিয়া  জাপান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: