ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো পবিত্র রমজান। পবিত্র ঈদুল ফিতরের আর দুই দিন বাকি। এতে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও

2026-03-18T18:08:28+00:00
2026-03-18T18:08:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো পবিত্র রমজান। পবিত্র ঈদুল ফিতরের আর দুই দিন বাকি। এতে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার দেখা মিলেছে স্বস্তিদায়ক যাত্রার। দীর্ঘদিনের চিরচেনা যানজটের দুর্ভোগ পেছনে ফেলে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা। 

বুধবার (১৮ মার্চ) দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও দীর্ঘ যানজট বা স্থবিরতা নেই। 


সড়ক অনেকটাই ফাঁকা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছেন। সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির দ্বিতীয় দিনে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে চাপ না পড়ে ধাপে ধাপে মানুষ ঢাকা ছাড়ায় সড়কে অতিরিক্ত ভিড় তৈরি হয়নি। অন্যদিকে, শিমরাইল মোড়ের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। 

অন্যান্য বছরের মতো উপচে পড়া ভিড় নেই। ফলে, অনেকটা অলস সময় পার করছেন টিকিট কাউন্টারের কর্মীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কে বিশেষ নজরদারি চালাচ্ছে র‍্যাব, পুলিশ ও হাইওয়ে পুলিশ। 

এ প্রসঙ্গে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে এই রুটে ১২৪ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন। যাত্রীদের জানমালের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি নেই। আশা করছি, পুরো ঈদযাত্রা নির্বিঘ্নই থাকবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  ঈদযাত্রায় স্বস্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: