তুর্কি সীমান্ত পেরিয়ে দেশের পথে ইরানের নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

খেলা

তুর্কি সীমান্ত অতিক্রম করে নিজ দেশের পথে রওনা হয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দল।বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, এই

2026-03-18T19:33:04+00:00
2026-03-18T19:33:04+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
তুর্কি সীমান্ত পেরিয়ে দেশের পথে ইরানের নারী ফুটবল দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
তুর্কি সীমান্ত অতিক্রম করে নিজ দেশের পথে রওনা হয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দল।

বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, এই দলে এমন কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন, যারা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেন।

গত সপ্তাহে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় নারী ফুটবল দলের সাত সদস্য দেশটির সংগীত গাইতে অস্বীকৃতি জানান। এরপর ইরানে অনেকে তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।



এই পরিস্থিতিতে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। তবে পরবর্তীতে অধিনায়ক যাহরা ঘানবারিসহ পাঁচজন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

দলটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওমান থেকে ইস্তাম্বুলে পৌঁছায়। এরপর সেখান থেকে উড়োজাহাজে করে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে যায়। সেখান থেকে আজ তারা সড়কপথে নিজ দেশের দিকে রওনা করেন।

ছবি: আল-জাজিরা

সময়ের আলো/এআর 



  বিষয়:   তুর্কি  সীমান্ত  নারী  ফুটবল  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: