জিকে গউছ হুইপ হওয়ায় ইফতার মাহফিল

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী ও জিকে গউছ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2026-03-19T00:29:41+00:00
2026-03-19T01:21:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জিকে গউছ হুইপ হওয়ায় ইফতার মাহফিল
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:২৯ এএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ১:২১ এএম
সংগৃহীত ছবি
হবিগঞ্জের লাখাইয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী ও জিকে গউছ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। 
‎বুধবার (১৮ মার্চ) উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা, সহসভাপতি আরিফ আহমেদ রুপন, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মাহমুবুল আলম মালু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাউস আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান চৌধুরী সাচ্চু, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাবেক যুগ্ম সম্পাদক আলী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল আহমেদ, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সুলেমান মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও আবু তাহের প্রমুখ।

সময়ের আলো/আআ



  বিষয়:   তারেক  রহমান  প্রধানমন্ত্রী  ইফতার  দোয়া  মাহফিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: