হবিগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের দিদার বাহিনী ও উমরপুর গ্রামের তপন বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ মার্চ)

2026-03-18T22:45:55+00:00
2026-03-18T22:45:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের দিদার বাহিনী ও উমরপুর গ্রামের তপন বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উমরপুর হাওরে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতরদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লতিবপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী দিদার মিয়া ও একই ইউনিয়নের তপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে প্রায়ই দাঙ্গা-হাঙ্গামা হয় এবং একাধিক মামলা-মোকদ্দমাও রয়েছে।

বুধবার বিকেলে উভয়পক্ষ হাকডাক দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় রামদা, সুলপিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হবিগঞ্জ  নবীগঞ্জ  উপজেলা  ইনাতগঞ্জ  ইউনিয়ন  লতিবপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: