পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের

2026-03-19T12:50:36+00:00
2026-03-19T12:50:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০
পদ্মা নদী, জাহাজ, লঞ্চ, সংঘর্ষ, আহত, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম 
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ। ছবি : সময়ের আলো
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ যাত্রীর মধ্যে কেউ হাতে-পায়ে, আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ সময় আতঙ্কে দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।


দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে সংঘর্ষের পর আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই।

সময়ের আলো/জোই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: