রাজনীতি শুধু মাত্র জনগণের কল্যাণের জন্য : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে

2026-03-19T13:09:36+00:00
2026-03-19T13:10:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজনীতি শুধু মাত্র জনগণের কল্যাণের জন্য : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ১:১০ পিএম
রাঙামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : সময়ের আলো
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমরা যারা রাজনীতিতে জড়িত আছি, তাদেরকে জনগণের কল্যাণের জন্যই নিবেদিত থাকতে হয়। রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই, কোনো প্রতিহিংসাও থাকতে পারে না, রাজনীতি শুধু মাত্র জনগণের কল্যাণের জন্য।

বুধবার (৮৯ মার্চ) রাঙামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই জনকল্যাণে নিবেদিত থাকেন এবং আমাদেরকেও একই নির্দেশ দিয়েছেন। ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। স্বেচ্ছাসেবী ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরকে সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। জনগণের মঙ্গলে নিরলসভাবে কাজ করার জন্য সামরিক ও বেসামরিক সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী।



মানবিক ফান্ড রাঙামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, উপদেষ্টা সাইফুল ইসলাম শাকিল, নূরুজ্জামান হাওলাদার ও মোহাম্মদ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক ফান্ড রাঙামাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।

সময়ের আলো/জোই
  বিষয়:   পার্বত্য চট্টগ্রাম  মন্ত্রী  দীপেন দেওয়ান  এমপি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: