ফিলিস্তিনের জাতীয় টিভিতে হাফেজ্জী চ্যারিটেবলের কার্যক্রমের প্রশংসা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাংলাদেশের সেবামূলক অঙ্গনে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের একটি মানবিক সংস্থার কার্যক্রম ফিলিস্তিনের নিজস্ব জাতীয় গণমাধ্যম ‘ফিলিস্তিন

2026-03-19T15:01:28+00:00
2026-03-19T15:39:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
ফিলিস্তিনের জাতীয় টিভিতে হাফেজ্জী চ্যারিটেবলের কার্যক্রমের প্রশংসা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের সেবামূলক অঙ্গনে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের একটি মানবিক সংস্থার কার্যক্রম ফিলিস্তিনের নিজস্ব জাতীয় গণমাধ্যম ‘ফিলিস্তিন টিভি’তে সম্প্রচারিত হয়েছে। এই গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। যা শুধু সংস্থার জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্যও এক মর্যাদাপূর্ণ অর্জন।

একাধিকবার হামলার শিকার হয়েও মাঠে থেকে সত্য তুলে ধরা ফিলিস্তিনি টিভির খ্যাতিমান সাংবাদিক সালমান আশরাফ বলেন, ‘বাংলাদেশ থেকে মিশর হয়ে গাজা পর্যন্ত মানবিক কাজে হাফেজ্জীর যে পথচলা, তা অব্যাহত থাকুক। তারা যেভাবে সেবার হাত বাড়িয়ে দিয়েছে, প্যালেস্টাইনবাসী হিসেবে আমরা তার জন্য কৃতজ্ঞ।’ 

সোমবার (১৫ মার্চ) প্রচারিত এই বিশেষ প্রতিবেদনটি হাফেজ্জীর চলমান মানবিক কাজের স্বচ্ছতা, সততা এবং বাস্তবভিত্তিক সেবার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজা ও সুদানের মানবিক সংকটকে কেন্দ্র করে যখন নানা আবেগনির্ভর প্রচারণা, ভুয়া পরিসংখ্যান ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, তখন প্রমাণভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

সংস্থাটি শুরু থেকেই মাঠকেন্দ্রিক, স্বচ্ছ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বাস্তব কাজ, তথ্যনিষ্ঠ উপস্থাপন ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন করেছে।

ফিলিস্তিন টিভি নিজ উদ্যোগে হাফেজ্জীর কার্যক্রম সরেজমিনে দেখতে তাদের প্রতিনিধি দল পাঠায়। তারা রাফা ও আসওয়ান সীমান্ত হয়ে আগত গাজা ও সুদানের শরণার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে।


এই কার্যক্রমের আওতায় ১০০টি পরিবারকে সহায়তা, প্রতিটি পরিবারকে প্রায় ৫০০০ পাউন্ড করে আর্থিক সহযোগিতা, ইফতার বিতরণ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনভিত্তিক নানা সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসে—হাফেজ্জীর কাজ শুধু সীমান্তভিত্তিক নয়, বরং গাজার অভ্যন্তরেও তারা বাস্তব ও ধারাবাহিক মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে।

যুদ্ধে পক্ষাঘাতে আক্রান্ত এক নারী ফিলিস্তিন টিভিকে বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি কখনো আমাদের ছেড়ে যায়নি। তারা সবসময় আমাদের পাশে থেকেছে। আজও তারা নিজেদের খরচে সীমান্ত এলাকা থেকে আমাদের এনে সহায়তা করছে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ফিলিস্তিন টিভি তাদের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করে, প্রায় ছয় হাজার কিলোমিটার দূরের একটি ছোট ও নিম্ন-আয়ের দেশ বাংলাদেশ থেকে গাজার মজলুম মানুষের পাশে এভাবে দাঁড়িয়ে যাওয়া সত্যিই অনন্য ও প্রশংসনীয়। তারা এটিকে মুসলিম উম্মাহর দায়িত্ববোধ, ভ্রাতৃত্ব এবং মানবিক চেতনার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরে।

প্রতিবেদনে হাফেজ্জীর প্রতিনিধিরাও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন। ফিলিস্তিনের সাধারণ মানুষের অনুভূতিতে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি এখন শুধু একটি সংগঠনের নাম নয়, বরং ভরসার প্রতীক, মানবিকতার গল্প এবং আন্তরিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।




এছাড়াও, ফিলিস্তিন টিভি ঈদের পর হাফেজ্জী চ্যারিটেবলের গাজা কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টারিটি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিন টিভির ১ দশমিক ৯ মিলিয়ন সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেল এবং ৬ দশমিক ৫ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক পেজে ইতোমধ্যে ১৬ জানুয়ারির লাইভ কার্যক্রম প্রকাশিত হয়েছে। এটিকে হাফেজ্জীর কাজের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ জানিয়েছে, সততা আমানতদারি এবং শীর্ষস্থানীয় আলেমদের দিকনির্দেশনায় আমরা আমাদের কাজ পরিচালনা করে যাচ্ছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা বিশ্বের মজলুম মানুষের পাশে দাঁড়ানোর এই খিদমতে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাই। এই অর্জন কেবল একটি সংস্থার সাফল্য নয়, বরং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজা, সুদান এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক দৃশ্যমান অঙ্গীকার।

সময়ের আলো/জোই/কেএইচও 


  বিষয়:   ফিলিস্তিন  হাফেজ্জী চ্যারিটেবল 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: