স্বামীর সঙ্গে অভিমান : শিশু সন্তানকে নিয়ে প্রাণ দিলেন স্ত্রী

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান সদর উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে

2026-03-19T15:33:58+00:00
2026-03-19T15:33:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্বামীর সঙ্গে অভিমান : শিশু সন্তানকে নিয়ে প্রাণ দিলেন স্ত্রী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম 
স্বামীর সঙ্গে অভিমান : শিশু সন্তানকে নিয়ে প্রাণ দিলেন স্ত্রী। ছবি : সময়ের আলো
বান্দরবান সদর উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার রেইচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাঁতভাঙ্গা পাড়া এলাকায় নির্মাণাধীন আলিংথন পাহাড় রিসোর্ট সংলগ্ন স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা উদয় তঞ্চঙ্গ্যার স্ত্রী দো ওয়াই মার্মা (২৬) এবং তাদের চার বছর বয়সি মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, উদয় তঞ্চঙ্গ্যা পেশায় একজন সিএনজি চালক। গতকাল বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। এর জেরে দো ওয়াই মার্মা তার মেয়েকে নিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। 

তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


রেইচা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) অজিত তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া করেছে। এরপর কি হয়েছে, তা জানি না। সকালে স্থানীয়রা পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।  

এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মান্না দে জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এফআর


  বিষয়:   বান্দরবান  স্বামী  সঙ্গে  অভিমান  শিশু  সন্তান  প্রাণ  স্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: