শিশু রাইসা হত্যা মামলার আসামি পিতা-পুত্রের আত্মসমর্পণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে শিশু রাইসা মনির হত্যা মামলার অভিযুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, সিফাত সিকদার (১৩) ও

2026-03-19T15:48:23+00:00
2026-03-19T15:48:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশু রাইসা হত্যা মামলার আসামি পিতা-পুত্রের আত্মসমর্পণ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৮ পিএম 
অভিযুক্ত (ডানে) জালাল সিকদার ও সিফাত সিকদার। ইনসেটে (মাঝে) শিশু রাইসা মনি। ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে শিশু রাইসা মনির হত্যা মামলার অভিযুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, সিফাত সিকদার (১৩) ও তার বাবা জালাল সিকদার (৪৫)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে বাবুগঞ্জ থানায় আত্মসমর্পণ করে এ দুই আসামি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেসামুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর চাপ ও পরিস্থিতি বিবেচনা করে ওই দুই আসামি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আত্মসমর্পণ করেন। গ্রেফতারের পর তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ মার্চ দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এসময় রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয় সে। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাইসার শরীরে আগুন ধরিয়ে দেয় সিফাত।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা রাইসাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় রাইসার মৃত্যু হয়। 

এ ঘটনায় রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদার গত ১৭ মার্চ বাবুগঞ্জ থানায় পিতা-পুত্রকে আসামি করে হত্যা মামলা করেন।


এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বুধবার এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ এলাকার বিশিষ্টজনেরা অংশ নেন। মানববন্ধনে পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন বক্তারা। 

পরে পুলিশ আত্মসমর্পণকারী আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল।


এফআর
  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  শিশু  হত্যা  মামলা  আসামি  পিতা  পুত্র  আত্মসমর্পণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: