সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সিলেটবাসী। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের দিন জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে

2026-03-19T16:03:10+00:00
2026-03-19T16:03:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে কখন কোথায় ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম 
ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ। ছবি : সময়ের আলো
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সিলেটবাসী। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের দিন জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনটি শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটের প্রধান ঈদ জামাত আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। এখানে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

কুদরত উল্লাহ জামে মসজিদ-এ ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায়।


অন্যদিকে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদ-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এছাড়াও সিলেট আলিয়া মাদরাসা মাঠ-এ আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এফআর
  বিষয়:   সিলেট  কখন  কোথায়  ঈদের জামাত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: