ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার লবণচরা এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবণচরা

2026-03-19T16:15:00+00:00
2026-03-19T16:15:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৭৪)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
খুলনার লবণচরা এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ওই এলাকার কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম এবং তাদের ছেলে রাইছুল ইসলাম ও তাদের ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। 

এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে ইমরান নামে এক সন্ত্রাসীর সঙ্গে পরিচয় হয় রাশিদুলের। পরিচয়ের সুবাদে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। 

গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাশিদুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে রাশিদুলের পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এফআর


  বিষয়:   খুলনা  ঘরে  ঢুকে  পরিবার  জন  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: