৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী কিমের দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে কিম জং উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। দেশটির সরকারি

2026-03-19T20:07:18+00:00
2026-03-19T20:07:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
উত্তর কোরিয়ায় নির্বাচন
৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী কিমের দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম 
কিম জং উন। সংগৃহীত ছবি
উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে কিম জং উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট পড়ে। প্রার্থীদের বিরুদ্ধে রায় দেয় মাত্র ০.০৭ শতাংশ মানুষ।

উত্তর কোরিয়ার আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির জন্য ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত করতে এ ভোট অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের অবিচল ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি নিরঙ্কুশ সমর্থনের নিদর্শন হিসেবে বর্ণনা করলেও, বহিরাগত পর্যবেক্ষকরা বরাবরই এ নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


নির্বাচনের ব্যালটে কোনো বিরোধী প্রার্থী ছিলেন না। প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটারদেরকে অনুমোদিত প্রার্থীকে গ্রহণ বা বর্জন ( ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট) করার সুযোগ দেওয়া হয়েছিল। এর মানে বাকি ০.০৭ শতাংশ ভোট কোনো প্রতিদ্বন্দ্বী দল বা নেতার কাছে যায়নি। বরং এটি সেসব ভোটারদের প্রতিনিধিত্ব করে, যারা আনুষ্ঠানিক প্রার্থীর বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছিলেন।

কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশকের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংসদীয় নির্বাচনে ‘না’ ভোটের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। যা ১৯৫৭ সালের পর কখনও প্রকাশ্যে স্বীকার করা হয়নি।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: