মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে জ্বালানির বাজারে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা আঘাতে জ্বালানি তেলের দাম বাড়ছে

2026-03-19T19:52:43+00:00
2026-03-19T19:52:43+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে জ্বালানির বাজারে ধাক্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা আঘাতে জ্বালানি তেলের দাম বাড়ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।


বিশেষ করে কাতারের গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র রাস লাফানেও হামলার খবর পাওয়া গেছে। এই স্থাপনাটি বৈশ্বিক গ্যাস সরবরাহের একটি বড় কেন্দ্র হওয়ায় বাজারে উদ্বেগ আরও বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ইতোমধ্যে এশিয়া ও ইউরোপের বাজারে মূল্যচাপ বাড়তে শুরু করেছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   মধ্যপ্রাচ্য  উত্তেজনা  জ্বালানি  বাজার  ধাক্কা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: