ইরানে আজ ‘বড় প্যাকেজ’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি যুদ্ধে আজ ‘এ যাবৎকালের বৃহত্তম হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা

2026-03-19T20:41:50+00:00
2026-03-19T20:42:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আজ ‘বড় প্যাকেজ’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৮:৪২ পিএম
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি যুদ্ধে আজ ‘এ যাবৎকালের বৃহত্তম হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এমন কথা বলেছেন।

হেসগেথ বলেন, এখন পর্যন্ত আমরা ইরানের সামরিক অবকাঠামো জুড়ে সাত হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। এটা নিখুঁতভাবে প্রয়োগ করা অপ্রতিরোধ্য শক্তি। আবারও, গতকালের মতোই আজকের হামলাটিও হবে এখন পর্যন্ত সবচেয়ে বড়।

মার্কিন গণমাধ্যমে এই সংঘাত একটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে পারে বলে যে উদ্বেগ প্রকাশের জবাবে হেগসেথ বলেন, এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। এই অভিযানকে ‘লেজার-ফোকাসড’ বলেও অভিহিত করেন তিনি।

হেগসেথ আরও বলেন, যুদ্ধের উদ্দেশ্য হলো- ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপক এবং ইরানের প্রতিরক্ষা শিল্প ভিত্তি ধ্বংস করা, যাতে তারা তা পুনর্গঠন করতে না পারে। তাদের নৌবাহিনী ধ্বংস করা এবং এটা নিশ্চিত করা যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়।


এদিকে, ডনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, চলমান সামরিক অভিযান ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে এবং দেশটির সাবমেরিন বহরকে কার্যকরভাবে নির্মূল করা হয়েছে।

হেগসেথ আরও বলেছেন, সামরিক অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার ফলে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বড় আকারের হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা এই সংঘাত আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে জানান এই মার্কিন কর্মকর্তা। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  প্যাকেজ  হামলা  চালাবে  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: