‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এফ-৩৫ মডেলের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ইরানে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ

2026-03-20T10:17:08+00:00
2026-03-20T10:17:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ১১২)
এফ-৩৫ মডেলের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এফ-৩৫ মডেলের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ইরানে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। 

সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তাদের মতে, যুদ্ধবিমানটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা দিয়ে উড়ছিল। এর মধ্যে বাধা আসায় সেটি নিরাপদে অবতরণ করে।’ 


এদিকে, ইরানের রেভলুশনারি গার্ড কোর্পসের দাবি, তাদের হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘এফ-৩৫’ মডেলের যুদ্ধবিমানও ব্যবহার করছে; একেকটির দাম ১০ কোটি ডলারের বেশি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  হামলা  মার্কিন যুদ্ধবিমান  অবতরণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: