চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে গত ১৮ মার্চ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্যোগে ১ জন নিহত এবং প্রায় ৭০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। পাশাপাশি মাঠের ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপস্থিত হন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ৭০টি পরিবারের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুহূর্তেই অনেক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন
সময়ের আলো/জোই