স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহিদ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলমের পরিবারকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর গ্রামের নিজ বাড়ি থেকে এ উপহার তুলে দেওয়া হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব খানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তপন মোল্লা এ উপহার তুলে দেন।
শহিদ মোহাম্মদ আলমের স্ত্রী, নবাবগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহীনূর আলম এ উপহার গ্রহণ করেন। এ সময় শহিদের দুই ছেলে আশিক আহমেদ ও আজমান আহমেদ মায়ের সঙ্গে উপস্থিত ছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ সালাম, মো. সবুজ, মো. হাবিব, ছাত্রদলের তৌহিদ ব্যাপারী প্রমুখ।
সময়ের আলো/জোই