বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কটের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। যা পুরো বিশ্বকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এদিকে, তিন মাস পরই

2026-03-20T14:31:45+00:00
2026-03-20T14:31:45+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কটের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। যা পুরো বিশ্বকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এদিকে, তিন মাস পরই মাঠে গড়াতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এর অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সঙ্গে মিলে প্রথম হামলা শুরু করে ইরানে। এতে মার্কিন ভূমিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে ফিফা জানিয়েছে, সূচি ও ভেন্যু পাল্টানো সম্ভব নয়। 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি সহ-আয়োজক হিসেবে মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে গ্রুপপর্বে ইরানের তিনটি ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। তখন থেকেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফার এই মেগা ইভেন্ট। সূচি অনুযায়ী ইরানের– লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভূমিতে হামলা চালানো দেশে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয়।’ 

তার এ মন্তব্যের পর ইরান এই মেগা ইভেন্ট বয়কট করবে বলে ধারণা করা হচ্ছিল। তবে পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’


তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করছি। আমরা ‍যুক্তরাষ্ট্রকে বয়কট করব, তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াব না। জাতীয় দল তুরস্কে একটি ক্যাম্প করছে এবং আমরা এখানে দুইটি প্রীতি ম্যাচও খেলব।’

এর মধ্য দিয়ে যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্রকে রণাঙ্গনের পর ক্রীড়াঙ্গনেও ছাড় না দেওয়ার অবস্থান স্পষ্ট হলো ইরানের।

আবার এদিকে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয়। ইতোমধ্যে আমাদের সূচি দেওয়া হয়েছে। আমরা চাই সে অনুসারেই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক কোনো বিরোধ সমাধান করতে পারে না। কিন্তু আমরা ফুটবলের শক্তি ব্যবহার করতে চাই, ফিফা বিশ্বকাপ পরস্পরের মাঝে বন্ধন তৈরি এবং নিজেদের চিন্তাভাবনার মাঝে শান্তিপূর্ণ যোগসূত্র স্থাপন করতে পারে। এমনকি চলমান যুদ্ধে ভুক্তভোগী দেশের ক্ষেত্রেও আমাদের একই নীতি।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিশ্বকাপ  যুক্তরাষ্ট্র  বয়কট  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: