৯০ কেজির বাঘাইর লাখ টাকায় বিক্রি

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। বিরল এই বড় মাছকে ঘিরে স্থানীয়দের মধ্যে

2026-03-20T15:12:13+00:00
2026-03-20T15:12:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৯০ কেজির বাঘাইর লাখ টাকায় বিক্রি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৩:১২ পিএম
৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। ছবি : সময়ের আলো
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। বিরল এই বড় মাছকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়েছে, আর কেজি দরে বিক্রি শুরু হতেই মুহূর্তে শেষ হয়ে যায় পুরো মাছ।

শুক্রবার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন জেলে মোস্তাফা। কিছুক্ষণ পর জালে অস্বাভাবিক ভারী টান অনুভব করলে তিনি অন্য জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলেন। পরে দেখা যায়, সেটি একটি বড় আকারের বাঘাইর মাছ।



মাছটি নদীর পাড়ে তোলার সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষ ভিড় করে মাছটি একনজর দেখার জন্য। পরে মাছটি স্থানীয় বাজারে নেওয়া হলে সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।

মাছ ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি শুরু হলে অল্প সময়ের মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়।

ক্রেতাদের অনেকেই পুরো মাছ কেনার সামর্থ্য না থাকায় ভাগ করে কিনেছেন। মাছ কিনতে আসা আব্দুল আজিজ বলেন, এত বড় মাছ একসঙ্গে কেনা সম্ভব নয়, তবে ব্রহ্মপুত্রের বড় ও টাটকা মাছের স্বাদ নিতে চেয়েছিলেন। তাই তিনি দুই কেজি মাছ কিনেছেন। তার মতো আরও অনেকেই কেজি দরে মাছ কিনে এ অভিজ্ঞতার অংশ হন।

স্থানীয় জেলেদের মতে, ব্রহ্মপুত্রে এত বড় বাঘাইর সচরাচর ধরা পড়ে না। তবে মাঝে মধ্যে এ ধরনের মাছ ধরা পড়লে তা মৎস্যজীবীদের জন্য আশার সঞ্চার করে।

এ ঘটনায় জেলেদের মুখে হাসি ফুটেছে। একই সঙ্গে স্থানীয়দের জন্য এটি যেন একদিনের মাছ উৎসবে পরিণত হয়েছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   গাইবান্ধা  ব্রহ্মপুত্র  বাঘাইর  লাখ টাকায় বিক্রি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: