ধানখেতের মিলল রিকশাচালকের গলা কাটা মরদেহ

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলায় ফজলুর রহমান (৫০) নামের এক বৃদ্ধ রিকশাচালকের গলাকাটা মরদেহ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা

2026-03-20T17:21:03+00:00
2026-03-20T17:21:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধানখেতের মিলল রিকশাচালকের গলা কাটা মরদেহ
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম 
প্রতীকী ছবি
পাবনার বেড়া উপজেলায় ফজলুর রহমান (৫০) নামের এক বৃদ্ধ রিকশাচালকের গলাকাটা মরদেহ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা গ্রামের এক ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফজলুর রহমান বেড়া পৌর এলাকার হাতিগাড়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে। 

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বড়শিলা গ্রামে ধানখেতে বৃদ্ধ রিকশাচালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশেই তার ব্যবহৃত রিকশা পাওয়া যায়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

এফআর


  বিষয়:   পাবনা  বেড়া  ধানখেত  মিলল  রিকশাচালক  গলা কাটা  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: