ঈদে কারাগারে বন্দীদের জন্য থাকছে পায়েস, সেমাই ও গরুর রেজালা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করতে যাচ্ছে কারা অধিদপ্তর। বরাবরের মতো এবারও দুই

2026-03-20T19:12:47+00:00
2026-03-20T19:25:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে কারাগারে বন্দীদের জন্য থাকছে পায়েস, সেমাই ও গরুর রেজালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৭:২৫ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করতে যাচ্ছে কারা অধিদপ্তর। বরাবরের মতো এবারও দুই ঈদে বন্দীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দী রয়েছে। হাজতি ও কয়েদি মিলিয়ে দেশের এসব কারাগারে এখন প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দী অবস্থান করছেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন সকালে বন্দীদের নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা, সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি। তবে যারা গরু খান না এবং সনাতন ধর্মাবলম্বী বন্দীদের জন্য গরুর বদলে খাসির মাংসের ব্যবস্থা থাকবে। এছাড়া রাতের খাবারের মেনুতে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

কারা সূত্র জানায়, নির্ধারিত এই মেনুর বাইরেও অনেক কারাগার সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে দুই-একটি আইটেম পরিবর্তন বা অতিরিক্ত হিসেবে কোমল পানীয় সরবরাহ করে থাকে।


খাবারের পাশাপাশি বন্দীদের জন্য ধর্মীয় ও বিনোদনমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকালে প্রতিটি কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে বন্দীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কারাবন্দী শিল্পীরাই গান পরিবেশন করবেন। এছাড়া ঈদের পরদিন বন্দীদের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দীরা ঈদের দিন স্বজনদের রান্না করে আনা খাবার খাওয়ার সুযোগ পাবেন। এছাড়া বিশেষ এই দিনে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত পাঁচ মিনিট ফোনে কথা বলার সুযোগ দেওয়া হবে। ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন স্বজনরা বন্দীদের সঙ্গে সরাসরি দেখাও করতে পারবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  কারাগার  বন্দি  পায়েস  সেমাই  রেজালা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: