ইরানে হামলার জেরে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে চলামান হামলার জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের দীর্ঘদিনের ‘নিরপেক্ষতা’ বজায় রাখতেই দেশটি এই

2026-03-20T20:06:42+00:00
2026-03-20T20:06:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলার জেরে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম 
মার্কিন বি-১বি বোমারু বিমানে গোলাবারুদ মজুত করা হচ্ছে। ছবি : সংগৃহীত
ইরানে চলামান হামলার জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের দীর্ঘদিনের ‘নিরপেক্ষতা’ বজায় রাখতেই দেশটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার এই ঘোষণা দেয়।

বিবৃতিতে বলে হয়েছে, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।


মূলত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই এই পদক্ষেপ নিল সুইস প্রশাসন। ( সূত্র : আল–জাজিরা)


এফআর


  বিষয়:   ইরান  হামলা  জেরে  যুক্তরাষ্ট্র  অস্ত্র  রপ্তানি  স্থগিত  সুইজারল্যান্ড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: