ন্যাটো মিত্রদের উপর চটলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সাহায্য না করায় ন্যাটো ‘মিত্রদের কাপুরুষ’ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য

2026-03-20T22:20:08+00:00
2026-03-20T22:20:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ন্যাটো মিত্রদের উপর চটলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধে সাহায্য না করায় ন্যাটো ‘মিত্রদের কাপুরুষ’ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করা তাদের জন্য অনেক ‘সহজ’ ছিল। শুক্রবার (২০ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে মিত্রদের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সুরক্ষিত করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার বলেছেন যে অধিকাংশ দেশই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা এতে জড়িত হতে চায় না।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ। তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।

তিনি আরও লেখেন, এখন যেহেতু সেই যুদ্ধে তাদের জন্য বিপদ প্রায় নেই বললেই চলে, তারা তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে, যা তাদের দিতে বাধ্য করা হচ্ছে, অথচ হরমুজ প্রণালি খুলতে সাহায্য করতে চাইছে না— যা কিনা একটি সাধারণ সামরিক কৌশল এবং এই উচ্চ তেলের দামের একমাত্র কারণ।


ট্রাম্প আরও যোগ করেন, তাদের জন্য এটা করা কতই না সহজ, ঝুঁকিও কত কম। কাপুরুষ, এবং আমরা তাদের মনে রাখব। 

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়াকে ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে বলে যুক্তরাজ্যকে জানিয়ে দিয়েছে। ডাউনিং স্ট্রিট বলছে, তারা ‘বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ছে না’।

সময়ের আলো/আআ
  বিষয়:   ন্যাটো  মিত্র  ট্রাম্প  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: