এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত

2026-03-21T10:25:02+00:00
2026-03-21T10:28:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:২৫ এএম  আপডেট: ২১.০৩.২০২৬ ১০:২৮ এএম
দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। ছবি : সময়ে আলো
দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এশিয়ার সর্ববৃহৎ এই গোর-এ-শহিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। 

সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা। সকাল ৯টা বাজার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী।

এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 


নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত,২৩ একর জমি নিয়ে বিস্তৃত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ এই মাঠে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বিশেষ করে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   এশিয়া  সর্ববৃহৎ ঈদগাহ ময়দান  ঈদ  জামাত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: