খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি।
এ ঈদের প্রথম জামাতে অংশ নেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সহ- কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বলেন, বর্তমান সরকার সব জাতিগোষ্ঠীর ভোটে বিজয়ী হয়েছেন। আপনারা বিএনপির সরকার দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাকে এ জেলার উন্নয়নে আপনারা বিজয়ী করেছেন। অতীতেও বিএনপির সরকার খাগড়াছড়ির উন্নয়নে ভূমিকা রেখেছেন। সুতরাং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি কাজ করবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে আবারও ঈদ মোবারক।
পরবর্তীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত খাগড়াছড়ি বাসীদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ জেলার নেতৃবৃন্দ সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
ঈদে প্রথম প্রধান জামাতে মুসল্লিদের দল নামে। নামাজ শেষে দেশ ও জাতির জন্য জাতির শান্তির ও কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়।
নামাজ আদায় শেষে স্বজনরা খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।
সময়ের আলো/জোই