পটিয়ায় বাস উল্টে নিহত ১, আহত ২৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন

2026-03-21T15:40:30+00:00
2026-03-21T15:40:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পটিয়ায় বাস উল্টে নিহত ১, আহত ২৫
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম 
পটিয়ায় দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসের ভেতর থেকে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯) ও ইউনুচ (৩৮)।


স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের এক ব্যক্তি নিহত হন।

প্রত্যক্ষদর্শী রুবেল দাশ বলেন, পথচারীকে রক্ষা করতে গিয়ে চালক বাসটি ডিভাইডারের উপর তুলে দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটিয়া  বাস উল্টে  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: