রাশিয়া ইরানের পাশে আছে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নওরোজ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে

2026-03-21T16:40:18+00:00
2026-03-21T16:40:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়া ইরানের পাশে আছে : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:৪০ পিএম 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
নওরোজ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে বলে জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) ক্রেমলিন এ কথা জানিয়েছেন বলে সংবাদমাধ্যম আরব নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের ক্ষমতাচ্যুতির পর থেকে ইরানের সবচেয়ে বড় এই সংকটে তারা মস্কোর কাছ থেকে তেমন কোনো প্রকৃত সাহায্য পায়নি।


এতে আরও বলা হয়েছে, ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ইরানি নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের জন্য কঠিন সময়টা সাহসের সঙ্গে পার করার শুভ কামনা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এই সময়েও মস্কো তেহরানের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য সহযোগী থাকবে।’ 


সময়ের আলো/কেএইচও
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: