প্রবাসীর স্ত্রীকে টিকটকে মেসেজ, সংঘর্ষে আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে টিকটকে মেসেজ দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন

2026-03-21T16:43:30+00:00
2026-03-21T16:43:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীকে টিকটকে মেসেজ, সংঘর্ষে আহত ২০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৫৫)
সংঘর্ষে অনেক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। ছবি : সময়ের আলো
প্রবাসীর স্ত্রীকে টিকটকে মেসেজ দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হন। অনেক বাড়িতে ভাঙচুর এবং লুটপাটও করা হয়।

শনিবার (২১ মার্চ) উপজেলার ছোট হামিরদী ও গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হামিদের ইউনিয়নের ছোট হামিরদী ও গোপীনাথপুর এই দুই গ্রামের মধ্যে পূর্ব থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মেসেজ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন হাসান ও শাহাদাৎ ফকির, অপরদিকে নেতৃত্বে ছিলেন লিটন মাতুব্বর। 

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ২৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং কিছু বাড়িঘরে লুটপাটের ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এলাকা এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। 


ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। 

তিনি আরও বলেন, এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঈদের দিনে এমন সহিংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। 

এফআর


  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  প্রবাসী  স্ত্রী  টিকটক  মেসেজ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: